Terms & Conditions
Mihad Gallery House-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট, সার্ভিস এবং অর্ডার প্রক্রিয়া ব্যবহারের আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ভালোভাবে পড়ে নিন। আমাদের ওয়েবসাইট ব্যবহার করা মানেই আপনি এই শর্তগুলোতে সম্মতি দিচ্ছেন।
১. পণ্য তথ্য ও বর্ণনা
আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্যের ছবি ও বর্ণনা যথাসম্ভব সঠিকভাবে উপস্থাপন করা হয়।
ভিন্ন ডিভাইসের আলোর কারণে পণ্যের রঙ বাস্তবের সাথে কিছুটা ভিন্ন হতে পারে।
কেনার আগে গ্রাহককে পণ্যের বিস্তারিত দেখে বা আমাদের থেকে জেনে অর্ডার নিশ্চিত করার অনুরোধ রইলো।
২. অর্ডার কনফার্মেশন
অর্ডার প্লেস করার পর কনফার্মেশন কল/মেসেজের মাধ্যমে অর্ডারটি নিশ্চিত করা হয়।
ভুল মোবাইল নম্বর বা ঠিকানা প্রদান করলে অর্ডার বাতিল হতে পারে।
৩. ডেলিভারি নীতি
ঢাকা সিটির ভেতরে
ক্যাশ অন ডেলিভারি / হ্যান্ড-টু-হ্যান্ড ডেলিভারি।
ডেলিভারি চার্জ: ১০০ টাকা।
অর্ডার কনফার্মের ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি।
নোট:
ছবি ও বর্ণনার সাথে মিল থাকা সত্ত্বেও গ্রাহক পণ্য গ্রহণ না করলে ১০০ টাকা ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।
ঢাকা সিটির বাইরে
কন্ডিশন কুরিয়ার (Steadfast Home Delivery)।
কুরিয়ার চার্জ প্রযোজ্য।
নোট:
গ্রহণ করতে না চাইলে ১৫০ টাকা কুরিয়ার চার্জ দিয়ে পণ্য রিটার্ন করতে হবে।
৪. রিটার্ন ও এক্সচেঞ্জ নীতি
নিম্নোক্ত শর্তে রিটার্ন/এক্সচেঞ্জ করা যায়—
পণ্যের বর্ণনা বা ছবির সাথে মিল না থাকলে
ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য ডেলিভারি পেলে
যা যা প্রযোজ্য হবে না:
ব্যক্তিগত পছন্দ না হওয়া
রং বা ডিজাইনের সামান্য পার্থক্য
ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত অবস্থায় রিটার্ন
এক্সচেঞ্জ পলিসি:
সমমূল্য বা বেশি মূল্যের পণ্য নেওয়া যাবে (অতিরিক্ত টাকা গ্রাহক বহন করবে)
রিটার্ন/এক্সচেঞ্জের ক্ষেত্রে দুই দিকের কুরিয়ার খরচ গ্রাহককে দিতে হবে
৫. ওয়ারেন্টি ও সার্ভিস
যেসব পণ্যে ওয়ারেন্টি আছে, আমরা বা ব্র্যান্ড সার্ভিস প্রদান করবে।
ব্র্যান্ড ওয়ারেন্টির ক্ষেত্রে গ্রাহককে নিকটস্থ সার্ভিস সেন্টারে যেতে হবে।
সার্ভিসের জন্য পণ্য পাঠানো, রিটার্ন বা যাওয়া–আসার কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।
৬. পেমেন্ট নীতি
ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি।
ঢাকা সিটির বাইরে কন্ডিশন কুরিয়ার।
অনলাইন পেমেন্ট (যদি ভবিষ্যতে সক্ষম করা হয়) সিকিউরড পদ্ধতিতে প্রক্রিয়া করা হবে।
৭. অর্ডার বাতিল নীতি
আমরা প্রয়োজনবোধে যেকোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করি (স্টক শেষ, ভুল তথ্য ইত্যাদি)।
গ্রাহকও কনফার্মেশনের আগে অর্ডার বাতিল করতে পারবেন।
৮. গ্রাহক তথ্যের সুরক্ষা
গ্রাহকের ব্যক্তিগত তথ্য (মোবাইল নম্বর, ঠিকানা, অর্ডার ডেটা) সম্পূর্ণ গোপন রাখা হয়।
কোন অবস্থাতেই তৃতীয় পক্ষকে প্রদান করা হয় না—কেবলমাত্র ডেলিভারি প্রসেসing ছাড়া।
৯. আইনগত দায়িত্ব
ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য, স্টক বা তথ্য পরিবর্তন হতে পারে পূর্বঘোষণা ছাড়া।
ভুল তথ্য বা টাইপো থাকলে সংস্থাটি সংশোধনের অধিকার রাখে।
১০. শর্তাবলীর পরিবর্তন
Mihad Gallery House প্রয়োজনে যে কোনো সময় Terms & Conditions পরিবর্তন বা আপডেট করতে পারে।